দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারছে বাংলাদেশের নারী ফুটবল দল। থাইল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্লাব কাসেম বুন্ডিতকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে লাল-সবুজের মেয়েরা।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখানো বাংলাদেশ দলের হয়ে গোল করেন আনিকা রানিয়া সিদ্দিকী ও উমহেলা মারমা। পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের সামর্থ্যেরই প্রমাণ দিয়েছেন ঋতুপর্ণারা।
২৫ মে ভারতের গোয়ায় পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের। টানা তৃতীয়বারের মতো শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ নারী দল ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে দলটি থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছায়। সেখানে ১৫ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। থাইল্যান্ডে ক্যাম্প শেষ করে ২১ মে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দেবে লাল-সবুজের দলটি।
এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারত ও মালদ্বীপের বিপক্ষে। শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে ২৯ মে, মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ৩১ মে গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
কেএম